Current date Sep 7, 2026
শিক্ষা

ডেঙ্গুতে জাবি ছাত্রের মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনজীত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।

এর আগে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা যায়, জন্ডিসের লাস্ট স্টেজে ছিল রঞ্জিত। সঙ্গে ডেঙ্গুজ্বরের প্রকোপে আশঙ্কাজনক হারে রক্তের প্লাটিলেট কমেছিল। সে সঙ্গে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের সমস্যা হয়েছে। রনজীতের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...