Current date Sep 16, 2026
বাংলাদেশ

ড্রাইভিং লাইসেন্স আছে? উত্তর না হলে গাড়ি ভাঙচুর

URL copied
Share URL copied

 কাওরান প্রতিনিধি : রাজধানীর কাওরান বাজারে চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল তাদের গাড়ির কোনো ক্ষতি না করে ছেড়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী আনিন্দ্য মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে ড্রাইভারকে জিজ্ঞেস করছে ড্রাইভিং লাইসেন্স আছে? না, নাই-এমন উত্তর হলে এই গাড়ি যাবে না বলেই এলোপাতাড়ি ভাঙচুর। বিষয়টি সিনেমাটিক মনে হলো। এমন করে বাংলা ছবির নায়কদের দেখেছি। এই প্রথম বাস্তবে দেখলাম। যে কাজটি পুলিশ করতে পারছে না, তা আমাদের ছোট ছোট ভাইয়েরা কত সহজে করে দিচ্ছে। উল্লেখ্য, পুলিশের শত চেষ্টার পরও ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালাচ্ছেন অনেক চালক।

তিনি জানান, স্কুল-কলেজের ছাত্ররা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বাস পিকআপ থামিয়ে চালককে জিজ্ঞাসা করছিল, তাদের লাইসেন্স আছে কিনা। যার কাছে ছিল তাদের ছেড়ে দিচ্ছিল। আর যাদের কাছে ছিল না সেই বাসের যাত্রীদের নেমে যেতে বলে, পরে সেই বাসের গ্লাসগুলো ভেঙে দিচ্ছিল। পরে পুলিশের প্রতিবাদে তারা দৌঁড়ে চলে যায়।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...