Current date Sep 7, 2026
খেলা

ড্র-তেই শেষ হলো সাকিবদের প্রস্তুতি ম্যাচ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং অনুশীলনটা ভালোমতোই করে নিয়েছিল বাংলাদেশ। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের সঙ্গে দ্বিতীয় দিনেও নিজেদের ঝালাই করে নিয়েছেন বোলাররা। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সন্তুষ্টি পেতেই পারেন কিছুটা। যে নয়জন বোলার বল করেছেন, তার মধ্যে ছয়জনই পেয়েছেন উইকেট। প্রেসিডেন্ট একাদশে ৮ উইকেটে ৩১০ রান নিয়ে শেষ করেছে ইনিংস, ম্যাচটা অনুমিতভাবেই হয়েছে ড্র।

ম্যাচ শুরুর আগেই দুই দলের অধিনায়ক ঠিক করে রেখেছিলেন, দুই দলের সব খেলোয়াড়কে ব্যাট বা বল করার সুযোগ দেওয়া হবে। কাল সকালে শুরুতেই সাফল্যের দেখা পেয়ে যায় বাংলাদেশ, স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহী। ৩ রান উঠতে শ্যান মুসলিকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন এই ম্যাচে ছিলেন, তবে বড় কিছু করতে পারেননি। ২৪ রান করে বোল্ড হয়ে গেছেন কামরুল ইসলাম রাব্বির বলে। এরপরেই শামরাহ ব্রুকস ও শিমরন হেটমেয়ারে শুরু ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধের।

দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেছেন ১৩০ রান। শেষ পর্যন্ত ব্রুকসকে ৭২ রানে ফিরিয়েছেন শফিউল, ১৮৫ রানে চতুর্থ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। দুই রান পরেই আরেকটি উইকেট নেন শফিউল, এবার বোল্ড করেছেন জ্যাভিয়ের হ্যামিল্টনকে। তবে শিমরন হেটমেয়ার ছিলেন, ১২৩ রানে শেষ পর্যন্ত তিনি রাহীর বলে। পরে বিশাল সিংকে আউট করেছেন মাহমুদউল্লাহ আর গুডুকেশ মোটিকে আউট করেছেন মুমিনুল হক। সাকিব, মিরাজ ও তাইজুল বল করলেও কেউ উইকেট পাননি। তবে বাংলাদেশের জন্য আশার কথা, দলের চার পেসারই উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ৩১০ রান তুলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

৪ জুলাই থেকে অ্যান্টিগাতেই শুরু হবে প্রথম টেস্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...