Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাকার সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান সংস্থাটির আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

এরপর দিন ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...