Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: তিন দিন সরকারি ছুটির পর সোমবার প্রথম কর্মদিবস। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই খুলেছে আজ। কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানেই উপস্থিতি ছিল কম। কারণ ঈদের আমেজ শেষ হয়নি এখনও। এখনও ঢাকা অনেকটাই ফাঁকা। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

সোমবার রাজধানীর কয়েকটি বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীবাসী কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গাবতলী বাস ষ্টেশনে গিয়ে দেখা গেল দূর-দূরান্ত থেকে ফিরছে নগরবাসী। মহাখালী বাস স্টেশনেও একই চিত্র। এদিকে নৌ পথেও ঢাকা ফিরতে শুরু করা যাত্রীর সংখ্যা এখনো খুব বেশি নয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি শেষ করে ফিরছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ।

কমলাপুর রেল স্টেশনে নেই গাদাগাদি ভিড়। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময়মত ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। এছাড়া কমলাপুর স্টেশন থেকেও সময়মত ট্রেন ছেড়ে যাচ্ছে।

সরকারি ছুটি তিনদিন থাকায় আজ সোমবার থেকে শুরু হয়েছে অফিস। আর নিজ কর্মস্থলে যোগদানের উদ্দেশে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষেরা। তবে ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসে অফিসগুলোতে উপস্থিতি কম।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে চলছে ঈদ শুভেচ্ছা বিনিময়। একে অপরকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিচ্ছেন। ভেদাভেদ নেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও।

উল্লেখ্য, গত শনিবার ছিল পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে গত শুক্র, শনি ও রোববার (১৫, ১৬, ১৭ জুন) সরকারি ছুটি ছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...