Current date Sep 16, 2026
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

URL copied
Share URL copied

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট চলছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকা থেকে গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা পর্যন্ত এই যানজট। ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য নিয়ে যানবাহন মেঘনা-গোমতী ও মেঘনা সেতু দিয়ে ধীরগতিতে চলায় এ যানজট দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে এ যানজটের সৃষ্টি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

সকাল ১০টার দিকে দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের চালক জাহিদুল ইসলাম বলেন, ‘দুই ঘণ্টা ধরে যানজটে আটকা আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব জানা নেই। ঈদের পর থেকে সপ্তাহে দুই থেকে তিন দিন এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

বাসযাত্রী কুমিল্লার দাউদকান্দির মলয় গ্রামের চাকরিজীবী মায়া রানী দাস বলেন, ‘দীর্ঘ যানজটে দুই ঘণ্টার বেশি সময় আটকে আছি। এতে কষ্ট বাড়ছে, সময় নষ্ট হচ্ছে।’

কথা হয় দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার, রত্না আক্তার, সামিয়া আফরিন, নাজমুন নাহার, তুহিন মিয়া ও তাজবীদ হাসানের সঙ্গে। তারা বলে, তীব্র যানজটে আটকা পড়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে কলেজে পৌঁছাতে হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, অতিরিক্ত মালবাহী যানবাহন মেঘনা-গোমতী ও মেঘনা সেতু দিয়ে ধীরগতিতে চলায় এ যানজটের সৃষ্টি। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...