Current date Sep 7, 2026
আইন-আদালত

ঢাকা বারে সভাপতি-সম্পাদকসহ ১৭ পদে আ. লীগ সমর্থকদের জয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থকদের সাদা প্যানেল।

২৩টি পদের মধ্যে সাদা প্যানেল জয়ী হয়েছে ১৭টি পদে, বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল জয় পেয়েছে ছয়টি পদে।

সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মো. ফিরোজুর রহমান (মন্টু) নির্বাচিত হয়েছেন।

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের ভোটগ্রহণ হয়।

সমিতির ১৯ হাজার ৮৪৭ জন সদস্যের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোট দেন।

শুক্রবার সন্ধ্যায় গণনা শুরুর পর শনিবার সকালে ফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু।

সাদা প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নূর হোসেন, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক পদে মোহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান (মনির) বিজয়ী হয়েছেন।

সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন- ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম (জাহিদ)।

নীল প্যানেল থেকে লাইব্রেরী সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা জয়ী হয়েছেন।

নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ফয়সাল কবির (সৌরভ), ফরিদুল হাসান (তুষার), মোজাহিদুল ইসলাম ও মশিউর রহমান (মানিক)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...