Current date Jul 2, 2026
Lead Newsআইন-আদালত

ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীদের বিজয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থীত আইনজীবীদের সাদা প্যানেল বিজয় লাভ করেছে।বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শনিবার মধ্য রাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এতে ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৮টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন তারা।
অপরদিকে সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী তাদের ভোট দেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ৮টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির এবং দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ।

অপরদিকে নীল প্যানেলের ৪ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

সাদা প্যানেলের বিজয়ী ৬ জন সদস্য হলেন- আব্দুর রহমান খান মিলন, আসাদুজ্জামান বাবু, মির্জা মো. জামাল হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, সিফাত নাহার সুমি ও সুমন মিয়া।

অপরদিকে নীল প্যানেলের ৯ জন বিজয়ী সদস্য হলেন- একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মুকতাদির আহমেদ কাজল, জাহেদ উল আলম জতি, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই ও মেহেদী হাসান বাদল।

উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে সাদা প্যানেলের সভাপতিসহ ১৩ জনই গতবারের পরাজিত প্রার্থী। ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল মাত্র ৬টি পদে জয়লাভ করে।

২০১৬-১৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন আওয়ামী সমর্থীত আইনজীবীরা। অপরদিকে বিএনপি সমর্থীত নীল প্যানেল পেয়েছিলেন ৬টি পদ।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...