Current date Nov 9, 2026
বাংলাদেশ

ঢাকা-ব্যাংকক সম্পর্ক জোরদারে ঐক্যমত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঢাকা-ব্যাংকক সম্পর্ক আরও জোরদার করতে ঐক্যমত পোষণ করেছে উভয়পক্ষ।

মঙ্গলবার (২৯ মে) রাতে রাজধানীর হোটেল রেডিসনে থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এক বৈঠকে এই ঐক্যমত পোষণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সফররত থাইল্যান্ডের রাজকুমারীর সঙ্গে রাতে হোটেল রেডিসনে মাহমুদ আলী এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় দু’দেশের সম্পর্ক জোরদারে উভয়পক্ষ ঐক্যমত পোষণ করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এক নৈশ্যভোজে অংশ নেন থাই রাজকুমারী। নৈশ্যভোজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও অংশ নেন।

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন মহাচক্রী। সোমবার (২৮ মে) থাই এয়ারওয়েজেরে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। থাই রাজকুমারীরর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। রাজকুমারী মহাচক্রী ঢাকা সফরকালে বাংলাদেশে থাই রাজপরিবারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন। তিনি চট্টগ্রামে বুধবার (৩০ মে) একটি প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া তিনি চট্টগ্রামে জাতিতাত্ত্বিক জাদুঘরও পরিদর্শন করবেন।

থাই রাজকুমারী ২০১০ ও ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন। সেসময় তিনি ঢাকার বাইরেও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছিলেন।

উল্লেখ্য, থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।

 

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...