Current date Sep 13, 2026
বাংলাদেশ

ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেপ্তার: র‍্যাব

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইয়াবাসহ এক আনসার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আনসার সদস্যের নাম মো. আসাদ (৩৫)। আটক করার পর তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, আসাদ নামের এক আনসার সদস্যকে গতকাল দিবাগত রাত একটার দিকে ইয়াবা বড়িসহ আটক করে র‍্যাব-৩।

জানতে চাইলে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বলেন, আনসার সদস্য আসাদকে ৯টি ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছুদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

গত প্রায় তিন সপ্তাহ ধরে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ ও র‍্যাব। এই অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাও ঘটে আসছে। গত ২০ দিনে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ১৩১ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...