Current date Nov 11, 2026
বাংলাদেশ

ঢাবিতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ছাত্রের মৃত্যু

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হতে সান্ধ্যকালীন কোর্সের এক ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।

তানভীর নামে ওই ছাত্র ইএমবিএ অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, কমার্স ফ্যাকাল্টি ভবনের ছাদ থেকে ওই ছাত্র লাফ দেয়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। ওই ছাত্রের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, মানিব্যাগ, মোবাইল রেখে ওই ছাত্র লাফ দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে আত্মহত্যা করেছে। বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, ওই ছাত্রের লাশ ঢাকা মেডিক্যাল মর্গে আছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...