Current date Sep 16, 2026
বাংলাদেশ

ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতরা চলাচল, অবস্থান কিংবা কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

গত বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া প্রভোস্ট কমিটির ওই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। এমনকি হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ছাত্রের অভিভাবক কিংবা অতিথি হলে অবস্থান করতে পারবে না।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, এ‌ ক্ষে‌ত্রে সক‌লের সহ‌যো‌গিতা চাই। শিক্ষার্থী-শিক্ষক, পু‌লিশ সক‌লের সহ‌যো‌গিতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হ‌বে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...