Current date Sep 7, 2026
বাংলাদেশ

ঢামেকের অপারেশন থিয়েটারে শাহীন ও শাহরিন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারি ও শাহরিন আহমেদকে সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

বুধবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ দুজন ছাড়াও কবির হোসেন নামে আরও একজনের অবস্থা সংকটাপন্ন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. ইমাম হোসেন বলেন, শাহরিন, শাহীন বেপারি ও কবির হোসেনের কয়েক ধাপে অপারেশন প্রয়োজন। শাহরিন ও শাহীন বেপারির প্রথম অপারেশন হবে। শাহীন বেপারির শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। শাহরিনের পুড়েছে ১৭ শতাংশ, ঘাড়ের নিচ থেকে পিঠসহ শরীরের বিভিন্ন অংশ। এদের মধ্যে ওজন বেশি থাকার কারণে শাহরিনের অপারেশন কিছুটা ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

কবিরের দুই পায়ের হাড়ে মোট চারটি চিড় (ফ্র্যাকচার) হয়েছে, শরীর পুড়েছে ১৫ শতাংশ। কানেও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন ডা. ইমাম হোসেন।

জানা গেছে, বিমান দুর্ঘটনায় আহত আরও পাঁচজন ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন কবির হোসেন, মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...