Current date Sep 16, 2026
বাংলাদেশ

ঢামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন তিনজন। বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের হাজী শওকত আলী (৬০), ফরিদপুরের সদরপুর উপজেলার মো. সজল মিয়া (৩২) ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিখিল মন্ডল (২০)।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৯২৬ জন।

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও চার হাজার ১৯ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...