Current date Oct 29, 2026
বাংলাদেশ

তত্ত্বাবধায়ক নিয়ে কোনো আগ্রহ নেই ইইউ’র

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আগ্রহ নেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের। সংবিধানে নেই এমন কোনো কিছুর বিষয়ে তারা জানতে চায়নি বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইএমএফ -এর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান মোহাম্মদ আবেদ আলী। এসময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, উনারা সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি এবং তত্ত্বাবধায়ক বিষয়ে কোনো কিছু তারা জানতে চাননি। তত্ত্বাবধায়ক বিষয়ে তারা কোনো আগ্রহ প্রকাশ করেননি।

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি তারা নিশ্চিত করেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, উনারা কনফার্ম করেনি, তবে উনাদের যারা সিনিয়র আছেন তাদের সার্বিক বিষয়ে জানাবেন।

তিনি বলেন, ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন এবং বলেছে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আবেদ আলী আরও বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। তারা এ বিষয়ে আগে থেকেই অবগত রয়েছেন। তাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি ইতোপূর্বে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...