Current date Sep 6, 2026
খেলা

তাইওয়ানে তৃতীয় সিদ্দিকুর, মোনার্ক মার্টের অভিনন্দন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

গলফে বরাবরই দুর্দান্ত সিদ্দিকুর রহমান। তাইওয়ানেও নিজের জাত চেনালেন এই টাইগার গলফার। এশিয়ান ট্যুরের আসর ‘মারকারি ওপেনে’ তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফের পোস্টার বয়। সিদ্দিকুরের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

রবিবার তাইওয়ানের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সারিত সুভানারুতের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন সিদ্দিকুর।

তাইওয়ানের চ্যাং সি চ্যান ও ভারতের রশিদ খান দুজনই ১৫ শট করে কম খেলেছেন। তবে স্বাগতিক চ্যান হয়েছেন প্রথম, রশিদ খান দ্বিতীয়। তৃতীয় হওয়ায় প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৬০ হাজার ডলার। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা।

আর এমন অর্জনের দিনে নিজের ফেসবুক পেইজে সিদ্দিকুর লিখেন, “আলহামদুলিল্লাহ, দারুণ এক সপ্তাহ কাটলো। আমি মারকারি ওপেনে তৃতীয় হয়েছি। এই মৌসুমে আমার সেরা সময় কেটেছে। সুন্দর একটি টুর্নামেন্ট খেলেছি। আমার ভক্তদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। ধন্যবাদ পৃষ্ঠপোষকদের, যারা সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন।”

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্দিকুর। আর প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয়েই নিজের প্রথম মিশনে নিজের সামর্থ্যের জানান দিলেন এই গলফার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...