Current date Sep 7, 2026
বিশ্ব

তানজানিয়ার সংযুক্ত যমজ বোন মারা গেছে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সংযুক্ত যমজ দুই বোন ২১ বছর বয়সে মারা গেছে। দীর্ঘদিন ধরে তারা অসুস্থ ছিলেন। রবিবার দেশটির প্রেসিডেন্ট একথা জানান।

মারিয়া ও কোনসোলাটা মোয়াকিকুটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের পেট পরস্পরের সঙ্গে জোড়া লাগানো ছিল। তাদের দুজনেই একটি ফুসফুস ও যকৃত ছিল। একটি করে অঙ্গ দিয়েই দুজনের শরীর কাজ চালাত।

সিএনএন জানায়, মারিয়া স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় মারা যায়। পনের মিনিট পর কোনসোলাটাও মারা যায়।

এই সংযুক্ত যমজ বোন ১৯৯৬ সালে দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকা এনজোম্বেতে জন্মগ্রহণ করে। গত বছরের সেপ্টেম্বর মাসে তাঞ্জানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা জনপ্রিয় হয়ে যায়। তাদের এই মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি রোববার টুইটারে বলেন, ‘মারিয়া ও কোনসোলাটার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। আমি যখনই তাদের দেখতে হাসপাতালে যেতাম, তারা দেশের জন্য প্রার্থনা করত। তারা আমাদের দেশের সেবা করার স্বপ্ন দেখত। তাদের পরিবারের সদস্য ও এই মৃত্যুতে যারা শোকাভিভূত তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’

তাঞ্জানিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফস্টিন এনদুগুলিলে বলেন, ‘শান্তিতে ঘুমাও মারিয়া ও কোনসোলাটা। পৃথিবীতে তোমরা সৎ ও সঠিকভাবে জীবনযাপন করেছো।’-সিনহুয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...