Current date Sep 6, 2026
বিনোদন

তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কার ঝুলন্ত মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বালাসারাভক্কমে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

তিন বছর আগে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা, কিন্তু পরিবারে কোনো সন্তান ছিল না। বিষয়টি নিয়েও অবসাদে ভুগছিলেন তিনি। বুধবার সকালে বালাসারাভক্কমে বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ।

স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় জানানো হয়, পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৩২ বছরের এ অভিনেত্রী। সন্তান না হওয়ার কারণে হতাশ ছিলেন অভিনেত্রী। আর তার জেরে পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। সম্প্রতি একাও থাকতে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়ঙ্কার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। তবে জনপ্রিয় হয়েছিলেন ‘ভামসাম’ নামক একটি সিরিয়ালে অভিনয়ের পর। তার চরিত্রের নাম ছিল ‘জ্যোতিকথা’। যে সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন রাম্যা কৃষ্ণন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...