Current date Sep 6, 2026
বিনোদন

তারকাখচিত ছবি ‘জ্যাম’র মহরত অনুষ্ঠিত

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের নতুন ছবি ‘জ্যাম’ এর মহরত জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, শেলী মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস ও পূর্ণিমা, সুচন্দা, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

‘জ্যাম’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। শুটিং শুরু হবে আগামী অক্টোবর মাসে। এ ছবির মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরীর। আর ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।

‘জ্যাম’ ছবিতে অভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত আর আরিফিন শুভর কাজ করার কথা আছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, মান্না অনেক জনপ্রিয় নায়ক ছিলেন। কিন্তু মধ্যগগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মতো অভিনেতার দরকার ছিল। ‘জ্যাম’ ছবির জন্য শুভকামনা থাকলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...