Current date Sep 7, 2026
খেলা

তিন বছর পর সৌম্যর সেঞ্চুরি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে এবার যেন সেঞ্চুরির মেলা বসেছে। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি মোটামুটি পরিচিত খেলোয়াড়েরাও সেঞ্চুরি পেয়েছেন। মোহাম্মদ আশরাফুল তো একাই করেছেন ৫ সেঞ্চুরি। আজ সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার। প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য!

বিকেএসপির তিন নম্বর মাঠে রেলিগেশন লিগে ব্রাদার্সের মুখোমুখি অগ্রণী ব্যাংক। আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণীর ৩৩৪ রানের স্কোর গড়ার নেপথ্যে সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরি। ১২৭ বলে ১৫৪ রানের ইনিংস! ৯টি চারের বিপরীতে ছক্কাই মেরেছেন ১১টি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সৌম্যর সর্বশেষ সেঞ্চুরি ২০১৫ বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে। ২৪ মে অনুষ্ঠিত সেই ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য।
ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন মিলিয়েও প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে শুধু ওয়ানডেতেই সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের এ ওপেনারের। সেটা ২০১৫ সালের ২২ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সৌম্য কিন্তু তাঁর সেঞ্চুরির অপেক্ষা কাটাতে পারতেন আরও আগেই। এবারের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলেছিলেন ৮৯ রানের ইনিংস। কিন্তু বেশ দেরিতে হলেও আজ তুলে নিলেন মৌসুমের প্রথম সেঞ্চুরি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...