Current date Sep 16, 2026
বাংলাদেশ

তিন সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিভিন্ন স্থানে জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এবং বর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন।

আজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষে ভোট গণনা চলছে।

এর আগে আজ দুপুরে বরিশাল সিটি করপোশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী। তারা রিটার্নিং কর্তকর্তা মো. মুজিবুর রহমানের কার্যালয়ে গিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

অপরদিকে, সিসিক নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে মাছিমপুরস্থ নির্বাচন অফিসে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তিনি এ দাবি জানান।

তবে তিন সিটিতে আওয়ামী লীগের মেয়ের প্রার্থীরা বলেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। জয়ের ব্যাপারে তারা সম্পূর্ণ আশাবাদী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...