Current date Jul 16, 2026
বিনোদন

তিশা হলেন তারমন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ঈদের নাটক ‘তারমনের অভিপ্রয়াণ’। এতে তারামন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

নির্মাতা জানান, গত ১৫-১৬ এপ্রিল পূবাইলে নাটকটির শুটিং হয়। সম্পাদনা শেষে এটি প্রচারের দিন চূড়ান্ত হয়েছে। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।

যৌতুক প্রথার বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক এটি গল্প নিয়ে নাটকটি। এর প্রধান চরিত্র তারামনে অভিনয় করেছেন তিশা। কন্যাদায়গ্রস্ত এক পিতা যৌতুকের দায় মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন। সেই টাকা নিয়ে তার ঘরে ফেরার সময়ই ঘটে বিপত্তি। টাকার থলে হারিয়ে ফেলেন তিনি। এদিকে সেই টাকার থলেটা পান তারমনের স্বামী। ঘরে শত অভাব। এরপরও সেই টাকার থলে এর মালিককে ফিরিয়ে দিতে চান তারামন। থলেটা হাতে হন্যে হয়ে ঘুরতে থাকেন তিনি। কিন্তু যখন সেই কন্যাদায়গ্রস্ত পিতার খোঁজ পান ততক্ষণে ঘটে গেছে বড় দুর্ঘটনা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, এফ এস নাঈম, শেখ মাহবুবুর রহমান, সোমা ফেরদৌস প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...