Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়াবে?

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বোলপুরে হাসিনা-মমতা বৈঠকের দিকে তাকিয়ে ভোজনরসিক বাঙালি। কারণটা শুধুই ইলিশ নয়; তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়ায়, সেদিকেও চোখ। জৈষ্ঠ্য শেষে আষাঢ়। পাতে ইলিশের জোগানে ভাঁটা পড়বে? নাকি দ্বিপাক্ষিক কথায় মসৃণ হবে ইলিশ সরণি? এসবই এখন সময়ের অপেক্ষা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কার প্রসঙ্গে মমতা বলেন, ‘সমাবর্তনে রাজনীতির জায়গা নেই। কেবলই এটা সৌজন্যের সাক্ষাৎ।’ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৫ মে) সকাল ৮টায় দু’দিনের সফরে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে শেখ হাসিনার। ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি কলকাতা ছাড়বেন।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন সেখানে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বঙ্গ ভবনের (বাংলাদেশ ভবন) উদ্বোধন করবেন। আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করবেন শেখ হাসিনা।

মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বহুল কাঙ্ক্ষিত তিস্তা পানিবণ্টন চুক্তি এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভেটোতে ২০১১ সালে খসড়া চূড়ান্ত হয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি তিস্তা পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো তার আগের অবস্থানে রয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদির আনুষ্ঠানিক আলোচনায় মমতা আমন্ত্রিত হলেও তার সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীও খোলাসা করে কিছু জানাননি। তিনি বলেছেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির দেখা হবে।

পশ্চিমবঙ্গ সরকার এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেসারি নাথ ত্রিপেথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করবেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি। সমাবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তৃতা দেবেন।

বিশ্বভারতী ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার সন্ধ্যায় শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরে রাজধানী নয়াদিল্লির উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন শেখ হাসিনা। আবারো কলকাতা ফিরে শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী শেখ হাসিনাকে বিদায় জানাবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...