Current date Sep 15, 2026
বিশ্ব

তুরস্কে জরুরি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন এরদোগান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার এক বৈঠকে এরদোগান ও নির্বাচনী জোটের প্রধান শরিক দল এমএইচপি নেতা দেভলেত বাহচেলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ডেইলি সাবাহর।

তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই রাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছিল এরদোগান সরকার।

পরে কয়েক দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রচারকালে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুধবারের বৈঠকে তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হন সরকারি জোটের দুই শীর্ষ নেতা এরদোগান ও বাহচেলি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন।

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...