Current date Sep 10, 2026
বাংলাদেশ

তুরাগে নৌকা ভ্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তুরাগে নৌকা ভ্রমণে যান তিনি।

বৃষ্টির মধ্যেই আমিন বাজার এলাকায় তুরাগে নৌকা ভ্রমণ করেন ম্যাক্রোঁ। এ সময় তিনি নৌকা বাইচও উপভোগ করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে (সোমবার) ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন ম্যাক্রোঁ। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...