Current date Sep 16, 2026
বাংলাদেশ

তৃতীয় দিনের মতো ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ

URL copied
তৃতীয় দিনের মতো ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ
Share URL copied

পাবনা প্রতিনিধি : তৃতীয় দিনের মতো ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সঙ্গে জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) দ্বন্দ্বের কারণে এই বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শাহজাদপুরের ওপর দিয়ে পাবনা, ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। টানা তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের যাত্রীরা।

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে শাহজাদপুরে অবরোধ করে সব রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) অফিস সেক্রেটারি লিয়াকত আলী বলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতারা তাদের চারটি বাস জোর করে শাহজাদপুর পয়েন্ট থেকে ছাড়তে আমাদের চিঠি দেন। আমরা তাদের দাবি মানতে রাজি না হলেও তারা বাস পাঠিয়ে দেন। এটি আমাদের ওপর জুলুম। এ জুলুম বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের কোনও বাস কোনও রুটে যাবে না। অন্য জেলার বাসও শাহজাদপুরে আসতে দেয়া হবে না।

অপরদিকে, সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ধরে আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি। এসব কিছুর প্রতিবাদে আমরা শাহজাদপুর রুটে কোনও গাড়ি দিচ্ছি না, তাদের গাড়িও আসতে দেয়া হচ্ছে না।

জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম লিটন জানান, তৃতীয় দিনের মতো পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ আসছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...