Current date Jul 5, 2026
বাংলাদেশ

‘ত্রিনয়ন ফাউন্ডেশনের’ উদ্যোগে মুকসুদপুরে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

ত্রিনয়ন ফাউন্ডেশন কর্তৃক ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি – ২০২০’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরের বেশ কয়েকটি গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, দাসেরহাট, ঢাকপাড়, ভাকুড়ি, ডাঙ্গাদূর্গাপুর, কমলাপুর প্রভৃতি গ্রামের সর্বাপেক্ষা অসহায় জনমানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। একই সাথে ত্রিনয়ন ফাউন্ডেশন ও জার্মানভিত্তিক সংস্থা ASG Germany e.v. এর যৌথ উদ্যোগে শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ত্রিনয়ন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক ও ডিএমপি, ঢাকার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনহিতকর উক্ত অনুষ্ঠানে সমাজের সংশ্লিষ্ট সামর্থ্যবানদের এগিয়ে আসার ব্যাপারে আহবান জানানো হয়। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে ত্রিনয়ন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ ইমরান হোসেন মোল্লা শিক্ষার হার বৃদ্ধি ও মানোয়ন্নয়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার, তরুন সমাজকে দেশ ও সমাজ সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং মাদকমুক্ত সমাজ তথা তরুন সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। ভবিষ্যতে, ত্রিনয়ন ফাউন্ডেশন কর্তৃক দেশে-বিদেশে সমাজের অনগ্রসর অংশের উন্নয়নের লক্ষে এরকম জনহিতকর নানাবিধ উদ্যোগ অব্যাহত থাকবে মর্মে অঙ্গীকার করা হয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...