Current date Sep 7, 2026
অর্থনীতি

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত থাউল্যান্ডের অনারারি কনসাল পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য তিনি থাইল্যান্ডের মকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন।

রাজধানীর থাই দূতাবাসে অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে থাই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপন্থিত ছিলেন।

বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ূন মাহমুদ চেীধুরী দীর্ঘ ১৮ বছর যাবত থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। তাঁর এই অবদানে স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। থাই সরকার ১৮৬৯ সাল থেকে এই সম্মাননা চালু করেছিলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...