Current date Sep 7, 2026
খেলা

থিসারা আমাকে গালি দিয়েছিল : সোহান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : প্রেমাদাসায় গত ১৬ মার্চ রাতে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের শেষ মুহূর্তে লঙ্কান ক্যাপ্টেন থিসারা পেরেরার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় নুরুল হাসান সোহানকে। এর জেরে ম্যাচ রেফারি শাস্তিও দিয়েছেন তাকে। কিন্তু কেন এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলো, তা নিয়ে ভক্ত, সমর্থক ও ক্রিকেট অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।

সোমবার সকালে দেশে ফিরেই সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হন নুরুল হাসান সোহান। জানালেন, থিসারা পেরেরা তাকে গালি দিয়েছিলেন বলেই অমনভাবে চটে গিয়েছিলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে যাবার সময় এ ব্যাপারে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

এ সম্পর্কে সোহানের ব্যাখ্যা, আমি মাঠে ঢুকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। এমন সময় লেগ অাম্পায়ার পাশ দিয়ে যাচ্ছিলেন দেখে তাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছি কিনা। তখন থিসারা এসে বলে, তুমি কথা বলার কে? তুমি যাও। তোমার কথা বলা লাগবে না। আমি বলেছি, তোমার সাথে আমি কথা বলছি না। তখন ও সে আমাকে গালি দিয়েছে। আমার হয়তবা চুপ থাকা উচিত ছিল। রাগের মাথায় আমিও হয়তবা কথার জবাব দিয়েছি। এটাই ঘটনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...