Current date Sep 7, 2026
খেলা

দক্ষিণ আফ্রিকায় ফাহিমার ৫ রানে ৮ উইকেট!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো মাঠে নেমেই চমক দেখালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট নারী দলের বিপক্ষে ৯০ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের রুমানা-ফাহিমারা। তবে এর চেয়েও বড় চমক দেখিয়েছেন নারী দলের লেগস্পিনার ফাহিমা খাতুন।

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট নারী দলকে অলআউট করার পথে একাই ৮ উইকেট দখল করেছেন ফাহিমা। জাদুকরী লেগস্পিনে ১০ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করেছেন তিনি। তার করা ৫৬টি বলেই কোন রান নিতে পারেনি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ৫ ব্যাটসম্যানকে শূন্য রানে সাজঘরে ফেরান ফাহিমা। অন্য দুই উইকেট নেন জাহানার আলম এবং খাদিজা-তুল-কুবরা।

বাংলাদেশ নারী দলের করা ২৭০ রানের জবাবে ১৮০ রানেই থেমে যায় নর্থ ওয়েস্ট নারী দলের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন চার নম্বরে নেমে একাই লড়াই করে যাওয়া এলরিসা ফুরি। এছাড়া অধিনায়ক তাজমিন ব্রিটসের ব্যাট থেকে আসে ৬২ রানে ইনিংস।

এর আগে অধিনায়ক রোমানা আহমেদ এবং টপঅর্ডার ব্যাটসম্যান ফারজানা হকের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ২৬৬ রান যোগ করেন এই দুজন। ১০ চারের মারে ১৪৩ বলে ১০২ রান করেন ফারজানা, ২০টি চারের মারে ১৪৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন রোমানা। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়েই সেঞ্চুরি করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী শুক্রবার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। আর ২০মে ব্লুমফন্টেইনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে নারী টাইগারদের এই সফর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...