Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৬

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ‍্যে এক নারী, দুই শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সেলিম মিয়া ছানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...