Current date Oct 29, 2026
অর্থনীতি

দাগনভূঞাতে রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ দাগনভূঞার কামাল আতাতুর্ক হাই স্কুল অডিটরিয়ামে দুই হাজারের অধিক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ইউএনও নাহিদা অক্তার তানিয়া ও পৌর মেয়র ওমর ফারুক খান।

রূপালী ব্যাংক লিমিটেডের ফেনী জোনাল ম্যানেজার মো. কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী কর্পোরেট শাখার ব্যবস্থাপক বিজন ভৌমিক ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...