Current date Sep 15, 2026
বাংলাদেশ

দাগনভূঞায় নবনির্বাচিত দুই কাউন্সিলরকে আ.লীগ থেকে বহিষ্কার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

সদ্য অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নবনির্বাচিত দুই কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

একইভাবে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ‘পাঞ্জাবী’ প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি ওই ওয়ার্ডে ‘উঠপাখি’ প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালাহ উদ্দিন রুবেলকে পরাজিত করেন।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...