Current date Sep 7, 2026
অর্থনীতি

দিনশেষে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এমনকি টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...