Current date Sep 7, 2026
খেলা

দিল্লিকে হারিয়ে আবার শীর্ষে সাকিবরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ম্যাচ জয়ের হাসি উইলিয়ামসনের মুখেকয়েক ঘণ্টার ব্যবধানে আইপিএলের শীর্ষ আসনটি আবার নিজেদের দখলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে সাকিব আল হাসানের দল। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে সপ্তম হারে দিল্লি ৭ নম্বরে।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হারে গত বৃহস্পতিবার শীর্ষে উঠেছিল হায়দরাবাদ। কিন্তু শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তাদের হটিয়ে এক নম্বরে বসেছিল চেন্নাই। কিন্তু তারা বেশিক্ষণ থাকতে পারল না শীর্ষে। এদিন দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে মহেন্দ্র সিং ধোনিদের পেছনে ফেলে আবার সবার উপরে সাকিবদের দল।

হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। পৃথ্বি শো ও শ্রেয়াস আয়ারের ঝলমলে ইনিংসে ৫ উইকেটে ১৬৩ রান করে তারা। ১৬৪ রানের লক্ষ্য ছিল এই মৌসুমে হায়দরাবাদের জন্য সর্বোচ্চ। ১ বল বাকি থাকতে সেটা ছুঁয়ে ফেলে কেন উইলিয়ামসনের দল।

এদিন বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। পাঁচ বোলারের মধ্যে কেবল হিসেবি ছিলেন রশিদ খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে রিশভ পান্ত ও পৃথ্বির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এছাড়া একটি রান আউটে অবদান রেখে জিতেছেন তিনি ম্যাচসেরার পুরস্কার।

উইকেট শিকারের পর সাকিবদের উদযাপনইনিংস সেরা ৬৫ রানে পৃথ্বিকে আউট করে ৮৬ রানের জুটি ভাঙেন রশিদ। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছয় ছিল দিল্লির ওপেনারের ইনিংসে। আয়ার করেন ৩৬ বলে ৪৪ রান। ১৩ বলে ২৩ রানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজয় শঙ্কর।

সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাটিংয়ে তিনি নামার আগেই দল জিতে গেছে।

অ্যালেক্স হেলস ও শিখর ধাওয়ানের ৭৬ রানের জুটি গড়ে হায়দরাবাদের জয়ের ভিত। অবশ্য অমিত মিশ্র তার দুই ওভারে দুজনকে ফিরিয়ে কিছুটা ধাক্কা দেন। হেলস তিনটি করে চার ও ছয়ে ৪৫ রান করে আউট হন। ধাওয়ান ৩৩ রানে থামেন বোল্ড হয়ে।

পরে মনীষ পান্ডের (২১) সঙ্গে উইলিয়ামসনের ৪৬ রানের জুটি এগিয়ে নিতে থাকে হায়দরাবাদকে। ডেথ ওভারে কিছুটা থমকে গিয়েছিল তাদের রানের গতি। তবে ইউসুফ পাঠান এসে মারকুটে ইনিংস খেলেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩০ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ক্রিকইনফো

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...