Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

দিল্লিতে আন্তর্জাতিক টি-২০ তে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলকে ব্যাংকের সম্মাননা

URL copied
Share URL copied

পিপল নিউজ ২৪ ডটকম ,প্রতিবেদক:

সম্প্রতি ভারতের দিল্লিতে Queens XI আয়োজিত নারীদের আর্ন্তজাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক মহিলা ক্রিকেট টীম। গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক ভারত, নেপাল ও বাংলাশের আটটি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে রূপালী ব্যাংক মহিলা ক্রিকেট দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচে বিজয়ী হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী ক্রিকেটারদের সম্মাননা প্রদান করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত চার বছর ধরে ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ আর্ন্তজাতিক ক্রিকেটে ব্যাংকের নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসছে। স্বাধীনতার পর বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি সাধন করেছে। তিনি আরও বলেন, এ বিজয় রূপালী ব্যাংকের যেমন গর্ব তেমনি বাংলাদেশেরও গর্ব। নারী ক্রিকেটের উন্নয়নে রূপালী ব্যাংকের পৃষ্টপোষকতা অব্যহত থাকবে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, পরিচালক অরিজিৎ চৌধুরী, অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার, আবু সুফিয়ান, একেএম দেলোয়ার হোসেন, আবদুল বাছেত খান, মো. রিজওয়ানুল হুদা, দীনা আহসান, বাংলাদেশ ব্যাংকের অবজারভার মো. আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিষদের সভাপতি ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় ব্যাংকের ডিএমডি মো.মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. কাইসুল হক, অরুণ কান্তি পালসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজয়ী খেলোয়াড়দের ব্যাংকের পক্ষ থেকে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়। এমডি আতাউর রহমান তার বক্তব্যে রূপালী ব্যাংকের নারী ক্রিকেট দলের সাফল্য তুলে ধরতে গিয়ে বলেন, ২০১৪ সালে প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগ চ্যাম্পিয়ন, ২০১৫ ইন্ডিয়ার পাঞ্জাবে অনুষ্ঠিত খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন, ২০১৬ সালে প্রিমিয়ার ডিভিশন মহিলালীগ চ্যাম্পিয়ন, ২০১৬ সালে থাইল্যান্ড মহিলা জাতীয় দলের সাথে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে জয়পুরে অনুষ্ঠিত এশিয়ান মহিলা ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০১৮ সালে দিল্লীতে অনুষ্ঠিত কুইন্স ইলেভেন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন । ব্যাংকের ডিএমডি ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, ভারতের মাটিতে কাপ জেতা অনেক কঠিন। সেটাই করে দেখিয়েছে রূপালী ব্যাংক।
টিমের অধিনায়ক সাথিরা জাকির জেসী তার বক্তব্যে ব্যাংক কর্তৃপক্ষকে নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করায় ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, রূপালী ব্যাংক বিভিন্ন আর্šÍজাতিক ক্রিকেটে স্পন্সরশীপ প্রদান করছে। সম্প্রতি লালমনিরহাটে আর্ন্তজাতিক নারী ক্রিকেটের আয়োজন করা হয় রূপালী ব্যাংকের পৃষ্ঠপোষকতায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...