Current date Jul 9, 2026
বিশ্ব

দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো খালেদার ব্রিটিশ আইনজীবীকে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি লন্ডন থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি না নিয়ে লন্ডনের ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়।

ভারতে লর্ড কার্লাইলের অভ্যর্থনা টিমের পক্ষ থেকে লুবনা আসিফ এসব তথ্য সাংবাদকদেরকে নিশ্চিত করেছেন। লুবনা আসিফ বলেন, ভারতে লর্ড কার্লাইলের আজ বৃহস্পতিবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হচ্ছে। তিনি আরও জানান, লর্ড কার্লাইলের ভারতীয় ভিসা ছিল, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে- তার সেই ভিসা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে সফর বাতিল করে তাকে ফিরে যেতে হয়।

এর আগে তারা জানিয়েছিলেন, দিল্লির লা মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার বেলা দেড়টার সময় লর্ড কার্লাইল সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....