Current date Sep 16, 2026
বিশ্ব

দিল্লীতে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে ৩০০০ মানুষ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লীতে বন্যার আশঙ্কায় ৩০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। বেশ কয়েকদিন ধরেই রাজধানীর মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। যেকোন মুহূর্তে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

খবরে বলা হয়, এমনিতেই কয়েকদিন ধরে বিপদ সীমার ওপর দিয়ে বইছিল যমুনার পানি। তার ওপর হরিয়ানায় হাথিকুন্ড বাঁধ থেকে ব্যাপক পরিমাণের পানি ছেড়ে দেওয়ার পর অবস্থা আরো বেগতিক হয়ে ওঠেছে। তার ওপর গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণ পরিস্থিতি আরো আগ্রাসী করে তুলেছে।

ভারতে জুলাই-আগস্ট হচ্ছে বর্ষা মৌসুম। এই মৌসুমে প্রতি বছরই নদীর পানি তার স্বাভাবিক উচ্চতা অতিক্রম করে থাকে। এইবার যমুনা নদীর পানির উচ্চতা এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ২০৫.৫৩ মিটারে। দিল্লীর ‘আয়রন সেতু’ প্রায় স্পর্শ করে ফেলেছে।

অবস্থা বিবেচনায় বন্ধ করে দেওয়া হয়েছে ২৭টি ট্রেনে কার্যক্রম। কয়েকটি ট্রেন ভিন্ন পথে আসা-যাওয়া অব্যাহত রেখেছে।

এখন পর্যন্ত দিল্লী থেকে সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজারের বেশি মানুষকে। এর মধ্যে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষই বেশি। তাদেরকে অস্থায়ী শিবিরে আশ্রয় প্রদান করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...