Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

দীর্ঘদিন কাজ ফেলে রাখবে যেসব ঠিকাদার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলার চলমান উন্নয়নমূলক কাজ যথাসময়ে শেষ করতে হবে। যেসব ঠিকাদার কাজ না করে দীর্ঘদিন কাজ ফেলে রেখে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। ওই সমস্ত কাজে যেসব প্রকৌশলী কাজ করছেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তর, গোপালগঞ্জ জোনের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজের অগ্রগতি নিয়ে জুম আপস-এর মাধ্যমে তিনি গোপালগঞ্জ জোনের সাথে যুক্ত থেকে এসব কথা বলেন। প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান এসময় সংযুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, দক্ষিন-পশ্চিমাঞ্চলের স্বপ্নের সেতু কালনা সেতুর কাজ পদ্মা সেতুর আগেই শেষ করতে হবে। তা’নাহলে দক্ষিনাঞ্চলের মানুষ পদ্মা সেতুর যে সুফল তা পাবেনা। এছাড়া মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কটি সব সময় সচল রাখতে হবে। তিনি স্থানীয় সড়ক বিভাগকে সে বিষয়ে নির্দেশনা দিয়ে বলেন, জাতির পিতার সমাধিতে দেশী-বিদেশী পর্যটকেরা সবসময় পরিদর্শনে এসে থাকেন, আর তাই এই সড়ক টির দিকে সব সময় নজর রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়া গোপালগঞ্জে আরো যেসব উন্নয়ন মূলক কাজ রয়েছে তা যথাসময়ের মধ্যে শেষ করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় গোপালগঞ্জে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দীন আহম্মেদ, গোপালগঞ্জ স ও জ নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমূখ।

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...