Current date Sep 7, 2026
আইন-আদালত

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

১৮ অক্টোবর আইন সচিব মো. গোলাম সারওয়ার সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকিরের দাখিল করা পদত্যাগপত্র  দু’টি  গ্রহণ করেছেন।

এর আগে ১১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন বলে জানা যায়।

মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...