Current date Sep 8, 2026
Lead Newsবিশ্ব

দুই দিনে গুহা থেকে ৮ কিশোর উদ্ধার, অপেক্ষায় ৫

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের গুহার ভেতর থেকে আরো চারজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনের ব্যবধানে মোট আটজন কিশোরকে গুহার ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের গুহায় আটকা পড়ে ছিলেন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয় রবিবার। প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করা হয়। এরপর সোমবার পুনরায় অভিযান চালিয়ে আরো চারজনকে উদ্ধার করা হয়। গুহার ভেতরে এখনো চারজন ক্ষুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ রয়েছেন।

জানা গেছে, গত রবিবার উদ্ধার করা চার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার আরো চারজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন উদ্ধারকারীরা। বর্তমানে তারা শঙ্কামুক্ত। গুহার ভেতরে থাকা আরো চার ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে আগামী মঙ্গলবার উদ্ধারের পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা।

কর্তৃপক্ষ বলছে, রবিবার দিবাগত রাতে ব্যাপক বৃষ্টিপাত হলেও গুহার ভেতর আটকা পড়াদের বাড়তি কোনো অসুবিধা হয়নি। উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি ও থাই নেভি সিলের পাঁচ সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে।

উল্লেখ্য, গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে ঘুরতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয় দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...