Current date Sep 7, 2026
বাংলাদেশ

দুই পরিদর্শক পেল হাতিরঝিল থানা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবসৃষ্ট হাতিরঝিল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ও অপারেশন অফিসার নিয়োগ করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক আবু মো. ফজলুল করিমকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ও লাইনওআর থেকে পুলিশ পরিদর্শক এসকে খোদা নেওয়াজকে একই থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় রাজধানীতে হাতিরঝিল নামে একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়।

ওই প্রস্তাবে ঢাকা মহানগর পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজন করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...