Current date Jul 12, 2026
খেলা

দুই বছরের জেলের শাস্তি মেনে নিলেন রোনালদো!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্ব মিডিয়া যখন তার পারফরম্যান্সে প্রশংসার বৃষ্টি ঝরাচ্ছে, ঠিক তখনই কর ফাঁকির মামলায় শিরোনামে পর্তুগিজ যুবরাজ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দুই বছরের জেলের শাস্তি মেনে নিয়েছেন রোনালদো এবং ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে দিতে রাজি হয়েছেন।

রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে গত বছর ওঠে কর ফাঁকির অভিযোগ। যাতে তাকে দুই বছরের জেলের শাস্তির সঙ্গে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র। রোনালদো নাকি এই শাস্তি মেনে নিয়ে জরিমানার অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে।

যদিও রিয়াল মাদ্রিদ তারকাকে কারাভোগ করতে হচ্ছে না। কারণ স্পেনের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি ফৌজদারি অপরাধ না করলে এবং দুই বছর বা তার নিচে সময়কালের জেলের শাস্তি পায়, তাহলে প্রথম অপরাধের কারণে জেল খাটতে হয় না। রোনালদো যেহেতু প্রথমবার শাস্তি পেয়েছেন, তাই জেলে যেতে হচ্ছে না তাকে।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল পর্তুগিজ অধিনায়ক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ গোপন করেছেন। এজন্য তার বিরুদ্ধে ওঠে ১৪.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র খবর, রোনালদো ২০১৭ সালের জুনে ১৪ মিলিয়ন ইউরো দিয়ে দফারফা করতে চেয়েছিলেন, কিন্তু স্প্যানিশ সরকার তা মানতে রাজি হয়নি। বিবিসি, মার্কা

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....