Current date Sep 17, 2026
বাংলাদেশ

দুজনকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন কর্মী বহিষ্কার

URL copied
Share URL copied

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ক্যাম্পাসে হাত ধরে চলার কারণে দুজনকে মারধরের ঘটনায় ঢাবির তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসাশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই তিন ছাত্র হলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। এঁরা তিনজনই প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।

প্রক্টর বলেছেন, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের খবর পরীক্ষা এবং ভুক্তভুগী শিক্ষর্থীদের তথ্যের ভিত্তিতে এই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক ছাত্র ও ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। হামলাকারীদের শনাক্ত করতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সূর্য সেন হলে গেলে সেখানেও তাঁদের দ্বিতীয় দফায় পেটানো হয়। মারধরে ছাত্রীর পায়ের নখ উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই শিক্ষার্থী বিকেলে মল চত্বরে হাত ধরে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন। এমন সময় সূর্য সেন হলের ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী তাঁদের ঘিরে ধরে পরিচয় জানতে চান। তাঁরা নিজেদের পরিচয়পত্র দেখান। ওই ছাত্র পরিচয় জানতে চাওয়ার কারণ জানতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। ছাত্রীটি তাঁকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...