Current date Sep 7, 2026
খেলা

দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন রশিদ!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আরবি অভিধানে তার নামের অর্থ, সঠিক পথে পরিচালিত একজন। তবে রশিদ খান শুধু নিজে সঠিক পথে চালিত হচ্ছেন না, গোটা দেশকে হাত ধরে আলোর দিশা দেখাচ্ছেন। রশিদ খান। আফগানিস্তানের রুক্ষ ভূমি ছাড়িয়ে যার ব্যপ্তি এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে।

এমন অলরাউন্ড পারফরম্যান্স তো অনেকে করেন। কিন্তু তাদের নিয়ে সবসময় এত মাতামাতি হয় না! কিন্তু রশিদকে নিয়ে হচ্ছে। কারণ, তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে প্রতিনিধিত্ব করছেন। মাত্র ১৯ বছর বয়সে রশিদ খান ক্রিকেটের অ্যাম্বাসাডর হয়ে উঠেছেন। কলকাতার বিরুদ্ধে তার পারফরম্যান্স এখন চর্চার কেন্দ্রে। ভারতীয় ক্রিকেট সমর্থকরাও রশিদ বলতে অজ্ঞান।

অনেক ভারতীয় সমর্থকরা আবার রশিদকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবিও তুলে দিলেন। কেউ কেউ আবার একটু মজা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বললেন, আপনারা আমাদের রবীন্দ্র জাদেজাকে নিয়ে নিন। বদলে রশিদকে ভারতের হয়ে খেলার অনুমতি দিয়ে দিন। কলকাতার বিরুদ্ধে রশিদের পারফরম্যান্সের পর থেকেই এসব কথা ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে রশিদকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি একটা সময় এতটাই জোরালো হয়ে ওঠে যে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হস্তক্ষেপ করেন। তিনি তার টুইটে লেখেন, ‘এই ব্যাপারে সব টুইট আমি দেখেছি। কারও নাগরিকত্ব পাওয়ার সমস্ত দিক দেশের গৃহমন্ত্রকের উপর নির্ভর করে।’ অবশ্য এরকম একটা টুইট করে কিছুক্ষণ পরেই তা মুছে দেন সুষমা।

রশিদকে ভারতে খেলানোর দাবিদাওয়া এতটাই জোরালো হয়ে ওঠে যে আফগান ক্রিকেট বোর্ডও চুপ করে বসে থাকতে পারেনি। আফগানিস্তানের রাষ্ট্রপতি আসরাফ ঘানি টুইট করেন, ‘গোটা আফগানিস্তান তাদের হিরোকে নিয়ে গর্ববোধ করছে। ভারতীয় বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ। ওদের দেওয়া মঞ্চে রশিদ পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে পেরেছে। গোটা ক্রিকেট বিশ্বের কাছে ও সম্পদের মতো। কিন্তু আমরা ওকে কোথাও যেতে দেব না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...