Current date Sep 7, 2026
বাংলাদেশ

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

URL copied
Share URL copied

বাসস : রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতিবাজ যে-ই হোক না কেনো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এমন একটি বার্তা সকল স্তরে পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশন (দুদদ)কে পরামর্শ দিয়েছেন।
রোববার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে এলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘সকল স্তরের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা পৌঁছে দিন।’
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যত। কাজেই তারা যাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষা খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তিনি দুর্নীতির ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারির আগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন।
দুর্নীতি দমন কমিশন প্রধান ইকবাল মাহমুদ গত এক বছরের সংস্থার সার্বিক কর্মকান্ড ও সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় দুর্নীতি দমন সংস্থা হিসেবে দুদকের কর্মকান্ড গতিশীল করতে রাষ্ট্রপতির সহায়তা ও নির্দেশনা কামনা করেন।

তিনি বলেন, দুদক দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে গণশুনানির সূচনা করে।
দুদক চেয়ারম্যান বলেন, গতবছর ৭০ শতাংশ দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...