Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

দুর্নীতির অভিযোগে বিটিআরসির উপ-পরিচালক বরখাস্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও কর্মচারীদের নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস (ইএন্ডও) বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদ।

রোববার (১১ আগস্ট) বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এ সংক্রান্ত অফিস আদেশে বিষয়টি জানান।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক (ইএন্ডও) এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটে জড়িত থেকে দুর্নীতির অভিযোগ এসেছে। একইসঙ্গে তিনি কমিশনের কর্মচারীদেরও বিভিন্ন সময়ে নিপীড়ন করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(খ)(ঘ) (ই) ও বিধি-১২ অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...