Current date Oct 22, 2026
Lead Newsআইন-আদালত

দুর্নীতির অভিযোগ উঠলে কোন ছাড় নয় : প্রধান বিচারপতি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার তাদের উদ্দেশ্যে দেয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, মুষ্টিমেয় কিছু কর্মকর্তা-কর্মচারীর কারণে বিচার বিভাগের উজ্জ্বল ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যায় না। বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সরাসরি ব্যবস্থা নেয়া হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার ও বিভিন্ন শাখার সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রধান বিচারপতির এই বক্তব্যের বিষয় জানা গেছে।

বেঞ্চ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, সঠিকভাবে মামলার দৈনন্দিন কার্যতালিকা প্রস্তুত করতে হবে। কার্যতালিকার কোন মামলা এদিক-সেদিক করা যাবে না। সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতির নির্দেশ ব্যাতীত কার্যতালিকার কোন মামলা উপর-নিচ করার অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, অনেক সময় মেনশন স্লিপ দেওয়ার পর তা পাওয়া যায় না। কার্যতালিকায় মামলা থাকার পরেও সংশ্লিষ্ট শাখা থেকে ফাইল পাঠানো হয় না। আবার অনেক ফাইল গায়েব হওয়ার ঘটনাও ঘটে। এ ধরনের কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান বিচারপতি বলেন, আদালতের ঘোষিত কোন রায় বা আদেশ ফেলে রাখা যাবে না। স্বাক্ষরের পরপরই তা সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দিতে হবে। এছাড়া যথাসময়ে অফিসে আসা এবং অফিস ত্যাগ করার বিষয়েও নিয়ম মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...