Current date Sep 6, 2026
Lead Newsরাজনীতি

দু-একদিনের মধ্যে আসন ভাগাভাগির সমঝোতা: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে ১৪ দলও। আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে। এ দেশকে নিয়ে আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে জোরদার বিষয়ে।

প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...