Current date Sep 7, 2026
খেলা

দেশমের ইতিহাস

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দিদিয়ের দেশম। সাবেক ডিফেন্ডার ২০ বছর পর আবারও ট্রফির স্বাদ নিলেন, এবার কোচ হিসেবে। যা তাকে এনে দিলো অনন্য এক মর্যাদা।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার ছোট্ট তালিকায় নাম লিখলেন দেশম। তৃতীয় ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি।

১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী মারিও জাগালো কোচ হিসেবে ১৯৭০ সালে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান। এই তালিকায় এতদিন ছিলেন কেবল আর একজন। ১৯৭৪ সালে জার্মানির জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তার ১৬ বছর পর ১৯৯০ সালে পশ্চিম জার্মানিকে শিরোপা জেতান তিনি কোচ হয়ে।

দারুণ এক কীর্তি গড়লেন দেশম। অথচ বিশ্বকাপে তার কোচ থাকা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালকে বিদায় জানানো জিনেদিন জিদান ও আর্সেন ওয়েঙ্গারকে তার জায়গায় দেখার গুঞ্জন উঠেছিল। কিন্তু সমালোচকদের জবাব দিলেন দেশম বিশ্বকাপ জিতে।

আর ব্রাজিল, ইতালি, জার্মানি, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর ষষ্ঠ দল হিসেবে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলো ফ্রান্স। গোল ডটকম

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...